সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জ জেলার ছাতকের সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে ৬ চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দিকে লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ছাতকের কেশবপুর এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি ইঞ্জিন চালিত নৌকা, চাঁদাবাজীর ১১ হাজার টাকাও জব্দ করা হয়।
আটক ৬ চাঁদাবাজ হলো- ছাতক উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত শামীম আহমেদের ছেলে রনি আহমেদ (২২), একই উপজেলার তিররাই গ্রামের মৃত জতিন্দ্র দাসের ছেলে শিবু দাস (৩০), বাউসা গ্রামের মৃত ছালিমুল্লাহর ছেলে দৌলত মিয়া (৩২), টেংরারগাঁও গ্রামের সাজু মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২০), ইসলামপুর গ্রামের খলিল মিয়ার ছেলে ইয়াহিয়া (২২), বাগবাড়ী গ্রামের আব্দুর রউফের ছেলে সাহেদ মিয়া (১৯)।
উদ্ধারকৃত আলামতসহ আটক সবাইকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. সামিউল আলম।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি