জলঢাকায় জামায়াতের মুরাদ নির্বাচিত

প্রকাশিত: 9:18 PM, March 6, 2017

সংবাদদাতা, নীলফামারী:  নীলফামারীর জেলার জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ ৪১ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টায় জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দীন এ ফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের (নৌকা প্রতীক) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু পেয়েছেন ১৫ হাজার ১৩৩ ভোট।

এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচ পান ১৪ হাজার ১৩৩ ভোট।

সর্বশেষ সংবাদ