সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার ব্যবসায়ীর উপর হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা সোলেমান চৌধুরী। এসময় তার সাথে ছিলেন জাবেদ সহ ৩/৪ জন ছাত্রলীগ ক্যাডার ছিল। সোলেমান জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ সভাপতি।
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরীর জল্লারপাড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী মামুন আহমদ মারা গেছেন। বুধবার (১৭ আগস্ট) ভোর সোয়া ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ব্যক্তির ভাই ঈশান আহমদ ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর জল্লারপাড়ে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী মামুনকে নিজ দোকানে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।
মার্কেট সূত্রে জানা যায়, দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরেই মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক জানান, ভর্তির পর তাৎক্ষণিক তার শরীরে অস্ত্রপচার করা হয়। তবে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র বলেন, ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান এসআই বেনু।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার ব্যবসায়ীর উপর হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা সোলেমান চৌধুরী। এসময় তার সাথে ছিলেন জাবেদ সহ ৩/৪ জন ছাত্রলীগ ক্যাডার ছিল। সোলেমান জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ সভাপতি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি