সিলেট | |
প্রকাশিত: 11:19 PM, March 21, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। (২১ মার্চ) বুধবার সন্ধ্যায় কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ পান। দলটির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রভাতবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে বুধবার সন্ধ্যা ৬টার দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান কারামুক্তি লাভ করেছেন।’ উল্লেখ্য, ২০১৭ সালের ৯ অক্টোবর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মুক্তি পাওয়ার পর তার মুক্তির বিষয়টি গোপন রেখেছে। দলের প্রচার বিভাগ থেকে এ বিষয়ে কোনও কিছু জানানো হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি