সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
জুড়ীতে ভরদুপুরে ‘দরবেশরুপী’ ছিনতাইকারীর খপ্পরে মহিলা। স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে ‘দরবেশবাবা ‘ উধাও। হঠাৎ বেশ লোকজন ভীড় করে চিল্লাচিল্লি করছে এমনটা দেখে অকুস্থলে গিয়ে দেখা যায়, অনেক লোকজনের উপস্থিতিতে এক মহিলার আহাজারি। তাঁর ভাষ্যমতে তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সমাই এলাকার মকবুল হোসেন মখলু’র মেয়ে আমিনা জান্নাত (৩৫)। আঞ্চলিক প্রতিবেদক,জুড়ী♦
তিনি জানান, নিজ গ্রাম সমাই থেকে বাসযোগে জরুরী কাজে উপজেলা সদরে আসেন। সাথে তাঁর প্রায় ৪ বছরের একটি বাচ্ছা ও ভাইয়ের স্ত্রী রয়েছে। বাস থেকে নামার কিছুক্ষণ পর দুপুর ১টায় সদরের বিজিবি ক্যাম্প’র প্রায় ৯০ গজ পশ্চিমে আনুমানিক ৫০ বছর বয়সি এক লোক তাঁদের পথ আটকে পীর পরিচয় দিয়ে বিভিন্ন লাভ-লোকসানের ভয় দেখিয়ে মহিলার কানের গহনায় ফুঁ দেয়ার কথা জানায়।
মহিলা নিজের কল্যাণের কথা শোনে কানের গহনা খুলে দেন। গহনা খুলে দেয়ার পর ছিনতাইকারী ঠোঁট নাড়িয়ে কিছু একটা পড়ে মহিলার সাথে থাকা ব্যাগে হাত ঢুকিয়ে বলে যাও তোমার স্বর্ণালঙ্কার তুমিই নিয়ে যাও। তবে, এখন সেটা বের করা যাবে না, বিপদ হতে পারে। এ কথা বলেই ছিনতাইকারী উধাও হয়ে গেলে, মহিলা তাঁর ব্যাগ তল্লাসি করে দেখেন, স্বর্ণালংকার নেই, ব্যাগে রাখা আড়াই হাজার টাকাও নেই

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি