জুড়ীতে বানের পানি কেড়ে নিল শিশুকে

প্রকাশিত: 11:10 PM, July 7, 2017

এম রাজু আহমদ, জুড়ী: মৌলভীবাজারের জুড়ীতে বানের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আমতৈল গ্রামের পিকআপ চালক সালাহউদ্দিনের পুত্র খালেরমুখ নয়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মোঃ ছামী (৮) বাড়ীর পাশে বানের পানিতে অন্যান্য শিশুদের সাথে নৌকা চালাচ্ছিল। এক পর্যায়ে সে নৌকা থেকে পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখোজির পর কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কুলাউড়া ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেক প্রচেষ্টার পর ছামীর লাশ উদ্ধার করে।

সর্বশেষ সংবাদ