জৈন্তাপুরে দশ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করলেন এড. নাসির উদ্দিন খান

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

জৈন্তাপুরে দশ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করলেন এড. নাসির উদ্দিন খান

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, মহামারী করোনা পরিস্থিতে দেশের অসহায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের পাশে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় দিনমজুর ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।

 

প্রধানমন্ত্রী ৫০লক্ষ মানুষের জন্য খাদ্যসহায়তা প্রদান করে যাচ্ছেন। ডিজিটাল পদ্ধতিতে নগদ টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রধামন্ত্রী বলেছেন, কোন মানুষ যাতে না খেয়ে তাকে সেই দিকে দলীয় নেতাকর্মীদের লক্ষ্য রাখতে। তিনি বলেন, দেশ আমাদের সবার, সবাইকে এগিয়ে আসা উচিত। সমাজের সর্বস্তরের বিত্তশালীদের অসহায়, কর্মহীন, শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর এখনই সময়।

 

গতকাল মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী জালাল উদ্দিনের উদ্যোগে ১০ হাজার শ্রমজীবি, দিনমজুর ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

আরও পড়ুন  সরকার বেগম জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আজমল আলী, মজির উদ্দিন, এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন মরা, হানিফ আহমদ প্রমূখ।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ