রায়হান হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত : নিশারুল আরিফ

প্রকাশিত: 12:50 PM, October 28, 2020

রায়হান হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত : নিশারুল আরিফ

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে যুবক রায়হান নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার নিশারুল আরিফ। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশ লজ্জিত বলেও জানান তিনি।

গতকাল মঙ্গলবার রাতে রায়হানের মায়ের সাথে দেখা করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আইনশৃংখলা রক্ষাকারী সকল বাহিনীই পলাতক আকবরকে ধরার চেষ্টা করছে। এছাড়া আকবরকে পালাতে সহায়তাকারীদের চিহ্নিত করে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এর আগে রাত সাড়ে ৮ টায় সিলেট মহানগর পু‌লিশে যোগদানের আগেই পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মায়ের সাথে দেখা করতে তাদের আখালিয়াস্থ বাড়িতে যান নতুন কমিশনার নিশারুল আ‌রিফ। এসময় তিনি প্রায় আধাঘন্টা রায়হানের মায়ের সাথে কথা বলেন এবং মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় এসএমপি কেন বারবার বিতর্কে জড়াচ্ছে; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজস্ব একটি পরিকল্পনা নিয়ে এসেছি। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু নির্দেশনা রয়েছে। আমি বিশ্বাস করি সকল কিছু গুছানো সম্ভব।

আরও পড়ুন  ডিআরইউর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আকবরকে গ্রেপ্তারের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক এসআই আকবরকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে। পাশাপাশি জনসাধারণের মধ্যে কেউ আকবরের অবস্থান শনাক্ত করতে পারেন বা ধরতে পারবেন। আর যদি আকবরকে জনসাধারণের কেউ গ্রেপ্তার করেন তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন।

এর আগে রাত সোয়া সাতটায় ওসমানী বিমানবন্দরে নেমে তিনি নিজের কর্মস্থলে যোগদানের আগেই সোজা হযরত শাহজালাল (রহ.) মাজারে যান এবং সেখানে এশার নামাজ আদায় করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে আখালিয়ার নেহারিপাড়ায় রায়হানের বাড়িতে যান এসএমপির নবনিযুক্ত এই কমিশনার।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ