টাইগারদের ঐতিহাসিক শততম টেস্ট জয়

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৭

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক শততম টেস্ট জয় করে চিরস্বরণীয় করে রাখলো টাইগাররা। কলম্বোতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১৯১ রানের লক্ষ্যে নেমে ছয় উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ।

জয়ের দ্বারপ্রান্তে এস মোসাদ্দেকের উইকেটটি তুলে নেন হেরাথ। মোসাদ্দেক ১৩ রান করে আউট হন।

ব্যাটিংয়ে মুশফিকুর রহিম (২২) রানে অপরাজিত থেকে জয় তুলে নেন। এর ফলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ৪ উইকেটে জয় পায়।

পঞ্চম দিনের শুরুতেই সৌম্য-ইমরুলকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এরপর তামিম ও সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ।

পেরেরার ত্রিপল আঘাতে তামিম ৮২, সাব্বির রহমান ৪১ ও সাকিব ১৫ রান করে আউট হন।

দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৩১৯ রান তোলে। শেষ দিনের শুরুতে দিলরুয়ান পেরেরা ও সুরাঙ্গা লাকমাল বাংলাদেশ বোলারদের হতাশ করে ব্যাটিং করতে থাকেন। জুটি গড়েন ৮০ রানের।

আরও পড়ুন  একসঙ্গে চার সন্তানের জননী সুইটি

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন দিলরুয়ান পেরেরা। ৫০ রান করলেও খেলেছেন ১৭৪ বল। তবে অবশেষে রান আউটের ফাঁদে পড়েছেন তিনি। মেহেদি হাসান মিরাজের বলে রান নেয়ার সময় আউট হন তিনি। আর এক রান পরেই সাকিব আল হাসানের বলে মোসাদ্দেককে ক্যাচ দিয়ে ৪২ রানে ফেরেন লাকমাল।

এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনটি বাংলাদেশের পক্ষেই ছিল। কেননা এদিন লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২১৪ রান তুলতে আট উইকেট হারায়। দিন শেষে মোট ২৬৮ রান করে। যেখানে লিড পায় ১৩৯ রানের। ওপেনার দিমুথ করুনারত্নের সেঞ্চুরিই (১২৬) তাদের রানের চাকা সচল রাখে।

দিলরুয়ান পেরেরা (২৬) ও সুরাঙ্গা লাকমাল (১৬) অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান দু’জনেই তিনটি করে উইকেট তুলে নেন। মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম পান একটি করে উইকেট।

এর আগে স্বাগতিক শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে ৩৩৮ রান করতে সমর্থ হয়। জবাবে টাইগাররা দাপট দেখিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করে। সাকিব আল হাসানের অসাধারণ সেঞ্চুরির সুবাদে ৪৬৭ রান করে হাতুরুসিংহের শিষ্যরা। ম্যাচে লিড পায় ১২৯ রানের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ