টাঙ্গাইলে ট্রেনে কেটে যুবক নিহত

প্রকাশিত: 2:45 PM, January 3, 2021

টাঙ্গাইলে ট্রেনে কেটে যুবক নিহত

প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় ও কোন ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে রেললাইনের পাশে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে একটি মাছের গাড়ি নষ্ট হয়েছিল। হতে পারে সেই গাড়ির লোকজন গাড়ি থেকে নেমে রেললাইনে বসে ছিলেন। তখন ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ট্রেনে কাটা পড়া একজনের লাশ রেললাইনে পড়ে আছে শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। লাশটি অজ্ঞাত হওয়ায় রেল পুলিশকে খবর দেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ