সিলেট | |
প্রকাশিত: 4:42 PM, April 8, 2017
সংবাদদাতা, সিলেট: সিলেটে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রী ও চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
৮ এপ্রিল (শনিবার ) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ট্রাফিক পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এটিএসআই) সাইফুল ইসলাম প্রভাতবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেটগামী একটি মিনি ট্রাকের (সিলেট ড-১১-২২০৫) সঙ্গে বিপরীতগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সিলেট থ-১২-৪৩৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান চালক ও যাত্রী।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের একজনের আনুমানিক বয়স ৩৫, অপরজনের ২৫।
তিনি আরো বলেন, নিহতদের একজন চালক ও অপর একজন অটোরিকশার যাত্রী। এসময় আহত চার যাত্রীকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি