সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
সংবাদদাতা, মৌলভীবাজার
মৌলভীবাজারে ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে টিনশেড বাড়িটি দুই মাস আগে আরএফএল’র ম্যানেজার পরিচয়ে ভাড়া নেন বেলাল আহমেদ নামে এক ব্যক্তি। বাড়িটির কেয়ারটেকার জুয়েল মিয়া (৩৫) ২৯ মার্চ (বুধবার) দুপুরে সাংবাদিকদের জানান, লন্ডন প্রবাসী সাইফুল রহমানের টিনশেড পাকা বাড়িটি প্রায় এক একর জায়গার উপর অবস্থিত। গাছ-গাছালি ঘেরা। আরএফএলের ম্যানেজার পরিচয়ে মাসিক ৬ হাজার ৬০০ টাকা ভাড়া হিসাবে টিনশেড বাড়িটি বাড়া নেন বেলাল আহমেদ।
এ বাড়িতে বেলাল তার স্ত্রী ও শ্যালক থাকতেন। তারা খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় জুয়েলই মঙ্গলবার পুলিশকে তাদের বিষয়ে জানায়। এরপর বুধবার ভোরে পুলিশ এসে বাড়িটি ঘিরে ফেলে।
জুয়েল মিয়া আরো জানান, বরহাটের নির্মাণাধীন তিনতলা বাড়িটি তিন মাস আগে আরএফএল’র ম্যানেজার পরিচয়ে মাসিক ৭ হাজার ২০০ টাকায় ভাড়া নেন মাহফুজ নামে আরেক ব্যক্তি। পুরো বাসায় থাকতেন মাহফুজ তার চার সন্তান-স্ত্রী ও শ্বশুর-শাশুড়ীসহ ৮ জন। এ ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকতেন না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি