সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
নওগাঁর বদলগাছীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর নানি বাদী হয়ে গত শনিবার রাতে মামলা করেছেন। পরে রোববার মানিক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মা ঢাকায় চাকরি করায় নানার বাড়ি থাকে শিশুটি। গত বৃহস্পতিবার মানিকের মেয়ের সঙ্গে খেলা করতে গেলে শিশুটি তার ধর্ষণের শিকার হয়। পরদিন সে নানিকে বিষয়টি জানালে তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির নানি বলেন, নাতনির প্রস্রাবে সমস্যা হলে সে জানায়, মানিক এসব করেছে। বিষয়টি গ্রামের মাতব্বর ও গ্রামের বাসিন্দাদের জানালে তারা মামলার পরামর্শ দেন। পরে তিনি ধর্ষণ মামলা করেছেন।
বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, শিশুটিকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে নওগাঁ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি