সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৭
হাতের মুঠোয় থাকা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেমন ভালো কাজ করা যায়, তেমনি অহেতুক সময়ও ব্যয় করা যায়। কিন্তু আপনি সামান্য ইচ্ছা করলেই এই প্রযুক্তিকে ব্যবহার করে আখেরাতের পাথেয় অর্জন করতে পারেন। করতে পারেন অনেক অসাধ্য কাজও। এরই একটি হলো- পবিত্র কোরআন মুখস্থ করা।
পবিত্র কোরআনের ৩০তম পারায় মোট ৬৬টি সূরা রয়েছে। এসব সূরারর মোট আয়াত সংখ্যা ৫৬৪টি। তন্মধ্যে শেষের (সূরা ফিল থেকে সূরা নাস, মোট ১০টি সূরা) সূরাগুলো প্রায় সবারই মুখস্ত। এই ১০ সূরার আয়াত সংখ্যা ৪৮টি। বাকী থাকে ৫১৬টি আয়াত।
এই ৫১৬টি আয়াত থেকে দিনের ২৪ ঘন্টায় মাত্র ১৭-১৮টি করে আয়াত মুখস্ত করা খুব কঠিন কোনো বিষয় না। অন্তরে প্রবল ইচ্ছা থাকলে বিষয়টি খুবই সহজ। দরকার একটু অধ্যবসায়।
যারা কোরআন শরিফ পড়তে পারেন না তারাও এ পদ্ধতিতে পবিত্র কোরআনের ৩০তম পাড়া মুখস্ত করতে পারবেন ও শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারেন।
প্রত্যেক নামাজের পর, অবসর সময় (অফিসে যাতায়াতকালে) এবং প্রস্তুতি নিয়ে দিনের একটা সময় কোরআনের কপি দেখে কিংবা মোবাইলে দেখে দেখে আপনি কোরআন তেলাওয়াত শিখতে বা মুখস্থ করতে পারেন। তবে হ্যাঁ, মনোযোগী না হলে মুখস্ত করা কঠিন ও সময় স্বাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায়।
ইচ্ছে হলে মোবাইলে বা কম্পিউটারে কোরআন তেলাওয়াত শুনতেও পারেন। কোরআন তেলাওয়াত শোনার পাশাপাশি মুখে মুখে উচ্চারণ করলে দ্রুত তা মুখস্ত হয়। পাশাপাশি অর্থ জানা থাকলে মুখস্ত করা আরও সহজ।
মনে রাখবেন, কোরআন তেলাওয়াত শোনার জন্য অজু অত্যাবশ্যক নয়। বরং অজু থাকলে ভালো ও এটা কোরআন তেলাওয়াতের আদব।
কোরআন তেলাওয়াত সরাসরি তেলাওয়াতকারীর কাছ থেকে শোনার সময় সিজদার আয়াত শুনলে সিজদা আদায় করতে হবে। আর রেকর্ড করা তেলাওয়াত শুনলে সিজদা কার আবশ্যক নয়।
আপনি ইচ্ছা করলে কোরআন মুখস্থ করার প্রথম সপ্তাহে সূরা নাবা, সূরা নাযিয়াত, সূরা আবাসা ও সূরা তাকভীর (১৫৭ আয়াত) মুখস্থ করতে পারেন।
দ্বিতীয় সপ্তাহে ১৬৪ আয়াত। এর মাঝে রয়েছে- সূরা ইনফিতার, সূরা মুতাফফিফিন, সূরা ইনশিকাক, সূরা বুরুজ, সূরা ত্বরিক, সূরা আলা ও সূরা আল গাশিয়া।
তৃতীয় সপ্তাহে সূরা ফজর, সূরা বালাদ, সূরা শামস, সূরা লাইল, সূরা দোহা, সূরা আলাম নাশরাহ, সূরা ত্বীন ও সূরা আলাক (১৩২ আয়াত) মুখস্থ করতে পারেন।
চতুর্থ সপ্তাহে সূরা কদর, সূরা বাইয়্যিনা, সূরা যিলযাল, সূরা আদিয়াত, সূরা কারিয়া, সূরা তাকাসুর, সূলা আসর ও সূরা হুমাযা (৬৩ আয়াত) মুখস্থ করতে পারেন।
বাকী রইল ৬৩ আয়াত। এই ৬৩টি আয়াতভুক্ত সূরাগুলো হলো- সূরা ফিল, সূরা কুরাইশ, সূলা মাউন, সূরা কাউসার, সূলা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। উল্লেখিত সূরাগুলো প্রায় সবারই মুখস্থ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি