সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬
সংবাদদাতা, দক্ষিণ সুরমা ; উপজেলার তেঁতলী ইউনিয়নে বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় বাড়ির ৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী ইউনিয়নের দারগা বাড়ির কাহির মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির লোকজন জানান, অগ্নিকাণ্ডে বসতঘরের ৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার ঘটনাটি তাৎক্ষণিক মসজিদের মাইকে ঘোষণা করা হয়। স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
গৃহকর্তা কাহির মিয়া বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি কক্ষের আসবাবপত্র, স্বর্ণ, নগদ টাকা, জমির দলিল, পাসপোর্ট এবং গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র পুড়ে চাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকল বাহিনীর কর্মীরা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি