দক্ষিণ সুরমায় সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি দেড় হাজার

প্রকাশিত: 7:34 PM, June 3, 2020

দক্ষিণ সুরমায় সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি দেড় হাজার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটের দক্ষিণ সুরমায় পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় হাজার শ্রমিককে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার সিলেটের দক্ষিণ সুরমা থানার এসআই নুরে আলম এ মামলাটি করেন বলে জানিয়েছেন ওসি খায়রুল ফজল।

 

ওসি বলেন, মঙ্গলবার বিকালে কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষকালে পুলিশের উপর আক্রমণ, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ ঘটনার জেরে বিকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযুক্ত ফলিকের পক্ষের শ্রমিক ও আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য আব্দুল খালেকসহ অন্তত ১০ জন আহত হন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ