দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দিয়ে প্রজ্ঞাপন

প্রকাশিত: 1:04 AM, April 14, 2017

প্রভাতবেলা ডেস্ক: দেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার রাতে এটিকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে এবং দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি করে এই সমমান দেয়া হলো।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি (পদাধিকার বলে) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে বলে এতে জানানো হয়।

সর্বশেষ সংবাদ