দিনাজপুরে জেঁকে বসছে শীত

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪

দিনাজপুরে জেঁকে বসছে শীত
প্রভাতবেলা ডেস্ক: দিনাজপুরে জেঁকে বসছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত এই জেলার জনজীবন। সোমবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

 

তিনি বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। রোববার (৭ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ