সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর কারবালা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চালক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত এলাহী বখশের ছেলে শাহিনুর রহমান (২৮) ও চালকের সহকারী একই উপজেলার অচিন্তপুর গ্রামের জসীম উদ্দিন (২৬)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এএনএম মাসুদ জানান, ভোরে কারবালা এলাকায় রাজশাহী থেকে ঝিনাইদহগামী বালুবোঝাই ধীরগতির একটি ট্রাককে (কুষ্টিয়া-ট-১১-১৫৭৪) একই দিক থেকে আসা দ্রুতগতির অপর ট্রাকটি (ঝিনাইদহ ১ ১১-১৪৮১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার ও ট্রাক দুটি জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি