সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে অর্ধেক আসন খালি রাখাসহ ১১ শর্তে প্রায় দুই মাস পর চালু হলো গণপরিবহন। করোনার এই সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসের ভাড়া সমন্বয় করে ৬০ ভাগ বৃদ্ধি করেছে। নতুন এই বাড়তি ভাড়া নিয়েই চলাচল করছে গণপরিবহন।
সোমবার (১ জুন ) সকাল থেকেই রাজধানীতে চলাচল শুরু করেছে গণপরিবহন । একই সঙ্গে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহনও।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহনগুলোতে একটি সিটে যাত্রী, অপরটি ফাঁকা রেখে যাত্রী তোলা হচ্ছে। ঢাকার বাইরে থেকেও একইভাবে যাত্রী তোলা হচ্ছে। বাসের যাত্রীদের ওঠানোর সময় লাইন ধরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাসে উঠানো হচ্ছে।
শ্যামলী পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর বলেন, সরকার কর্তৃক যেসব নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে সেসব নির্দেশনা মেনেই আমরা বাস পরিচালনা করছি। স্বাস্থ্যবিধি মেনে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে সকাল থেকে কয়েকটি বাস ছেড়ে গেছে।
বাড়তি ভাড়ার বিষয়ে তিনি বলেন, যেহেতু আমাদের অর্ধেক যাত্রী বহন করতে হচ্ছে। সে ক্ষেত্রে আমরা লসের সম্মুখীন হতে হবে। তাই সরকার ভাড়া সমন্বয় করে যে ৬০ ভাগ ভাড়া বর্ধিত করেছে সে অনুযায়ী আমরা ভাড়া নিচ্ছি।
এদিকে, ৩১ মে প্রজ্ঞাপন জারি করা হয় এবং বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির মধ্যে কম যাত্রী তুলতে হবে বাসে এবং মালিকদের ক্ষতি পোষাতে আন্তজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার। মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তে বলা হয়, দূরপাল্লার পথে বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা। এর সঙ্গে যুক্ত হবে বর্ধিত ৬০ শতাংশ। এ ছাড়া দূরপাল্লার পথে থাকা সড়ক ও সেতুর টোলও মোট ভাড়ার সঙ্গে যুক্ত হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি