দুর্ঘটনার কবলে মোশাররফ’র গাড়িবহর, ছাত্রদলকর্মী নিহত

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে সড়ক দুর্ঘটনার কবলে  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর।

 

এ ঘটনায় রায়হান নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৯ জুন) দুপুর ১২টায় দাউদকান্দি থেকে ২৫টি মাইক্রোবাসের বহর নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানের ছেলের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সেখানে এই  এ ঘটনা ঘটে।

 

জানা যায়, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ ইউটার্নে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মোশাররফ হোসেন বহরের তিনটি মাইক্রোবাস ও দাঁড়িয়ে থাকা দু’টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

 

এতে ঘটনাস্থলেই দাউদকান্দি পৌর ছাত্রদলকর্মী রায়হানের মৃত্যু হয়।

 

এ ঘটনায় পৌর ছাত্রদল সভাপতি আল আমিনসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  সিলেট জুড়ে চলছে ধর্মঘট, পথে পথে দুর্ভোগ

 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় খন্দকার মোশাররফ হোসেনের তেমন কোন ক্ষতি হয়নি।  আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি’।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ