সিলেট | |
প্রকাশিত: 9:07 AM, January 4, 2024
গল্প নয় সত্যি। ২০২৪ সালের প্রথম দিন। হঠাৎ দেখা। একমাত্র ছেলে ফরিদ শেখ এক আত্মীয়কে ডাক্তার দেখাতে যশোর রেল স্টেশনের কাছে যান। দেখেন রেলস্টেশনে হাঁটা চলা করছেন তার মা চন্দনা। দৌড়ে যান মায়ের কাছে। মা সন্তানকে চিনতে পেরে বুকে টেনে নেন। মাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন ফরিদ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। নারী-পুরুষ-শিশুরা ছুটে আসেন। সবাই চন্দনাকে দেখে অবাক হন। কথা বলতে না পারলেও চোখের ভাষা দিয়ে কাছে টেনে নেন প্রতিবেশী-স্বজনদের। কেও কেও চন্দনাকে ফিরে পাওয়ার আনন্দে কান্নায় ভেঙে পড়েন।
ফরিদ শেখ বলেন, যাদের মা-বাবা আছে তারা বুঝতে পারেন। এতদিন সেই সুখ-আনন্দ থেকে বঞ্চিত ছিলাম। কষ্ট বুকে চেপে ধরে ছিলাম। এখন অনেক হালকা লাগছে। মনে হচ্ছে সব কষ্ট নেমে গেছে।
মেয়ে ঝর্ণা খাতুন বলেন, মায়ের বাড়ি আসার খবর জানাজানি হলে গ্রামবাসী একনজর দেখতে ভিড় করেন ভাইয়ের বাড়িতে।
চান্দনা খাতুনকে কেমন আছেন জানতে চাইলে, মাথা নেড়ে জবাব দেন- খুব ভালো আছেন। হাত নেড়ে জানান, আর বাড়ি ছেড়ে যাবেন না। দুই সন্তানকে বুকে ধরে রেখেছেন তিনি। চোখের দৃষ্টি কমেছে। মুখে ভাষা নেই। তবুও চন্দনার চোখে দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি