সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে গত কয়েকদিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মঙ্গলবার আরও কমেছে। সেই সঙ্গে কমেছে নমুনা পরীক্ষা তুলনায় শনাক্তের হারও।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ২২৮ জনের।
এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে।
গতকাল সোমবার করোনায় দেশে ৯৭ জনের মৃত্যু ও ৩ হাজার ৩০৬ জন আকান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগের দিন রোববার ১০১ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ২ হাজার ৯২২ জন। সে তুলনায় আজ মৃত্যু ও শনাক্তের সংখ্যা দুটোই কম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি