সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ১০ হাজার ৮২২ জনের।
আজ রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১ হাজার ৯০৭ জন।
মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৭ জন, রংপুরে ৫ জন, ময়মনসিংহে ১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তের হার ১৫ দশমিক ৯০ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬০ বছরের ওপরে ২৪ জন রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি