সিলেট | |
প্রকাশিত: 11:37 AM, October 11, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
সিলেটের এমসি কলেজসহ দেশে একের পর এক নারী ধর্ষণের ঘটনায় আন্দোলনে ফুঁসে উঠেছে সারাদেশ। বিভিন্ন স্থানে মানববন্ধন-বিক্ষোভ-অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে সকল ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদ ও সর্বোচ্চ বিচারের দাবি জানানো হচ্ছে। এরই অংশ হিসেবে প্রকাশ হয়েছে প্রতিবাদী গান ‘ধর্ষিতা’।
গানটিতে কন্ঠ দিয়েছেন সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী পল্লবী দাস মৌ। গানটি লিখেছেন সিলেট দক্ষিণ সুরমা কলেজের প্রভাষক খালেদ মাসুদ।
শনিবার ( ১০ অক্টোবর) বিকেল চারটায় বাংলাভিউটিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হয়েছে।
গানটি প্রসঙ্গে পল্লবী দাস মৌ বলেন, মানুষের প্রতিবাদের বিভিন্ন ভাষা থাকে, শক্তি থাকে। আমার শক্তির জায়গা হলো আমার গান,আমার কণ্ঠ। আমি গানের ভাষায় একজন প্রতীকী প্রতিবাদী নারী। এই গানের মাধ্যমে নারী নির্যাতন,ধর্ষণ সহ নারীর প্রতি বিমাতা সুলভ আচরণ বন্ধ হোক এটাই প্রত্যাশা।
গানের মাধ্যমে আমি প্রতিবাদ করছি। তিনি সবাইকে ধর্ষণ,ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহবান জানান।
গীতিকার খালেদ মাসুদ জানান, এই গানে মূলত একজন ধর্ষিতাকে অঙ্কন করেছি যে কিনা নিজের অস্তিত্ব বিলীন করেছে অথচ সম্ভ্রমের মূল্য পায় নি। এই না পাওয়া থেকে অভিমানী কণ্ঠে দেশবাসীকে নিজের অবস্থা বর্ণনার ভাষাই প্রতিবাদী উপস্থাপন।
বাংলাভিউটিভি কর্তৃক প্রকাশিত এ গানটির সঙ্গীতায়োজনে আছেন এম এ রহমান আমীন,সম্পাদনায় নুরুল ইসলাম এবং মিউজিক ভিডিওর চিত্রশিল্পে সোহাগ জাদু।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি