সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৭
প্রতিনিধি ,নবীগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ শহরের প্রায় চার যুগ পুর্বের পুরানো সাব- রেজিষ্ট্রার জামে মসজিদের জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরতলীর শান্তিপাড়া সাবেক সাব-রেজিষ্ট্রার মসজিদ প্রাঙ্গনে মসজিদ কমিটির আহবানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাবেশ অনুষ্টিত হয়। এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ বলেন- নবীগঞ্জ শহরতলীর একটি প্রভাবশালী মহল তারা সংঘবদ্ধ হয়ে মসজিদ সংলগ্ন পরিত্যক্ত ভবনের ভুমি জবর দখল করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। মসজিদ কমিটির সভাপতি মোঃ মঈনু মিয়ার সভাপতিত্বে ও চৌধুরী ফয়সল শোয়েব এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী,নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম, আলহাজ্ব শাফি চৌধুরী, মোঃ শফিক মিয়া তালুকদার, মোঃ ছালিক মিয়া, মোঃ মুজিবুর রহমান শেফু, মাওঃ কাজী হাসান আলী, কাউন্সিলর জায়েদ চৌধুরী, মাওঃ শুয়েব আহমেদ, মোঃ আওতাদ চৌধুরী, মাওঃ আব্দুল কাদির হোসাইনী,মোঃ আজাদ চৌধুরী, মোঃ আবু সাঈদ চৌধুরী, নুরুল গণি চৌধুরী সোহেল,ওহি দেওয়ান, হাফেজ জুবায়ের আহমেদ, মোঃ জাকারিয়া,মোঃ অপু চৌধুরী,মোঃ আহমদ ঠাকুর রানা, শাহ খালেদ আহমেদ,গোলাম কিবরিয়া চৌধুরী শাহেল,মোঃ খুরশেদ আলম মফিজ । উক্ত সভার সকলের সম্মতিতে নবীগঞ্জ শহরতলীর পুরাতন সাব-রেজিষ্টার জাামে মসজিদের ভুমি সংরক্ষন ও প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহনের জন্য এ্যাডভোকেট মোঃ আবুল কালামকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি