নাটোরে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩

নাটোরে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
নাটোরে গাঁজাসহ স্বপ্না বেগম (২০) এবং রুমা বেগম (৩৮) নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে নাটোর শহরের বড়ভিটা এলাকা থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

 

নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার (২৫ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে নাটোর শহরের বড়ভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ স্বপ্না বেগম এবং রুমা বেগমকে আটক করা হয়। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ