সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
প্রভাতবেলা ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির ঘটনায় উদ্বেগ ও দুঃখপ্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ প্রধান যে কোনো প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিপক্ষে। তিনি আরো বলেন, মামলাটি যেভাবে পরিচালিত হয়েছে তা নিয়ে জাতিসংঘ আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে।
বুধবার নিয়মিত ব্রিফিংকালে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন।
এখানে সেই প্রশ্ন ও তার উত্তর তুলে ধরা হলো:
প্রশ্ন: ধন্যবাদ। স্টিফেন, জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ। এ বিচার নিয়ে আপনার কাছে কি কোনো তথ্য আছে? এ নিয়ে মহাসচিবেরই বা কি বলার আছে?
উত্তর: অবশ্যই এই বিশেষ মামলাটি যেভাবে চলেছে (হ্যান্ডলড) তাতে আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ও বিশেষ করে এই ঘটনায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান জাতিসংঘ মহাসচিবের।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন – হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, তুরস্ক এবং পাকিস্তান এ ফাঁসির রায়ের বিরুদ্ধে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।
জাতিসংঘ বলছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক মান রক্ষা করা হয়নি। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নিজামীর পক্ষে মাত্র চারজন সাক্ষীকে সাক্ষ্য দেয়ার অনুমতি দেয়া হয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে বলা হয়, গভীর অনুতাপের সাথে তারা নিজামীর ফাঁসি সম্পর্কে অবগত হয়েছে।
‘আমরা এই ফাঁসির তীব্র নিন্দা জানাই। কারণ আমরা বিশ্বাস করি নিজামীর এই শাস্তি প্রাপ্য ছিল না এবং আমরা মরহুমের প্রতি আমাদের শোক প্রকাশ করছি।’
বিবৃতিতে বলা হয়, সামাজিক শান্তি রক্ষায় সচেষ্ট ‘বাংলাদেশি ভাইদের’ প্রতি তুরস্ক সংহতি জানিয়ে যাবে। তুরস্ক বলছে, তারা তিন বছর ধরে বাংলাদেশ মৃত্যুদণ্ড রহিত করার আহ্বান জানিয়ে আসছে। কারণ মৃত্যুদণ্ডের বাংলাদেশে সামাজিক উত্তেজনা তৈরি হচ্ছে।
মাওলানা নিজামীর ফাঁসির রায় কার্যকর করায় পাকিস্তানের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।
নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল বুধবার সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’। এ ছাড়া গণহত্যায় নিজামীর সম্পৃক্ততাকে ‘কথিত অপরাধ’ বলে উল্লেখ করে দেশটি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি