সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে এর ফল ভালো হবে না। আমরা তাৎক্ষণিক নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
‘গ্রেপ্তার ওই ছাত্রদল নেতা নাশকতাকারীরা পরিকল্পনা করেছিল যে, বিকট কিছু আওয়াজ সৃষ্টি করে মানুষের মনে ভীতি তৈরি করবে। এই তথ্য আমরা পেয়েছি। আমরা আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। আমি আশা করি এই ধরনের ভীতি সঞ্চার তারা করতে পারবে না। দেশের মানুষ সবাই মিলে যেভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতার বিরুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে, এবারও সেভাবে নাশকতাকারীদের দমন করা হবে।’
তিনি বলেন, ‘দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট, প্রশাসন, ইসি ও রিটার্নিং কর্মকর্তার অফিসসহ আমাদের সবার মাঝে একটি সুষ্ঠু সমন্বয় রয়েছে। যেকোনো প্রয়োজনে নিকটস্থ থানায় বা পুলিশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের টিম সহায়তার জন্য আপনাদের পাশে দ্রুততম সময়ে পৌঁছে যাবে।’
হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না বলেই আমার মনে হয়।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি