সিলেট | |
প্রকাশিত: 10:13 PM, September 20, 2023
প্রভাতবেলা ডেস্ক:
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঐদিন রাতে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আটক ইমাম হোসেন উপজেলার আজলাবাদ গ্রামের আনারুল হকের বিবাহিত ছেলে।
থানা সূত্রে জানা যায় যে,উপজেলার বৈরচুনা ইউনিয়নের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের পঞ্চম শ্রেনির এক ছাত্রীকে মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ইমাম হোসেন। এ সময় বাড়ির লোকজন ইমামকে হাতে নাতে ধরে ফেলে এবং আটক করে রাখে।
এ নিয়ে স্থানীয়ভাবে দেন দরবার হয়। কিন্তু কোন সুরাহা না হওয়ায় পরে রাতে ৯৯৯ এ ফোন করেন এলাকার লোকজন। ৯৯৯ থেকে ফোন পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক ইমামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শেখ জানান, এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি