প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ

প্রকাশিত: 12:28 AM, August 2, 2018

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ

প্রভাতবেলা ডেস্ক:  বাংলাদেশ ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

এরআগে, গতকাল মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ও এর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। আগামী দুই বছর তারা ছাত্রলীগের নেতৃত্ব দেবেন।

গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যবার সম্মেলনে কমিটি ঘোষণা করা হলেও এবার সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন কারণে কমিটি ঘোষণার সময় পিছিয়ে যায়।

কমিটির ঘোষণার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ডেকে তাদের সঙ্গে কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ