প্রেমের জেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: 10:41 AM, January 21, 2024

প্রেমের জেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
প্রভাতবেলা ডেস্ক: গাজীপুর সদর উপজেলায় মা-বাবার কাছে বেড়াতে এসে প্রেমের জেরে পরিবারের ওপর অভিমান করে ইমন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমন ময়মনসিংহ জেলার গরিপুর থানার সর্ব পশ্চিমপাড়া গ্রামের মালেকের ছেলে। সে নিজ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কত ছিল।

 

ইমনের বাবা গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাজার এলাকায় ভাতের হোটেলের ব্যবসা করে স্থানীয় হান্নানের বাড়িতে ভাড়া থাকতেন।

 

নিহতের বাবা মালেক বলেন, আমার ছেলে গ্রামের বাড়ি থেকে লেখাপড়া করত। সে সময় একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। দুজনের বয়স কম থাকায় বিয়ে দেওয়া সম্ভব হয়নি। তাই নির্বাচনের দুদিন পরে বাড়ি থেকে এখানে নিয়ে আসি। যাতে তার মন মানসিকতার পরিবর্তন হতে পারে।আজ দুপুরে হোটেল থেকে রাগ করে বাসায় চলে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়।

আরও পড়ুন  নরসিংদীতে বিদেশী অস্ত্রসহ দুই যুবক আটক

 

এ সময় ইমনের নানি দেখতে পেয়ে তার বাবার কাছে গিয়ে ঘটনা বলেন। পরে ইমনের নানী ও তার বাবা এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে ইমন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ