সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ সম্ভাবনাময়ী নায়িকা অমৃতা খান ফ্যাশন হাউজ খুলছেন। আগামীকাল এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অমৃতা খান তার ফ্যাশন হাউজের উদ্বোধন করবেন। শো-রুমটি রাজধানীর আশুলিয়ায় অবস্থিত। নাম দিয়ে হয়েছে ‘অমৃতা ফ্যাশন জোন’। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। অমৃতার নতুন পথচলায় পাশে থাকে শো-রুমটি উদ্বোধন করবেন দেশের অন্যতম চিত্রনায়িকা শাবনূর। আরো থাকবেন নন্দিত রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক, কণ্ঠশিল্পী আসিফ, অভিনয়শিল্পী ভাবনা, শিপন মিত্র, মিষ্টি জান্নাত, তানহাসহ আরো অনেকেই। স্লেমার পাশাপাশি লেখাপরা নিয়ে ব্যস্ততায় কাটছে অমৃতার দিনকাল। এ লেভেল শেষ করবেন আগামী মে মাসে। আশুলিয়া-সাভারকে শো-রুম ক্ষেত্রে বেছে নিয়েছেন অনেক চিন্তা ভাবনা করে। প্রথমত ফ্যাশন সচেতন অমৃতা। গ্লামারগারল। ঢালিউডে তার ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জল। নিরবের সঙ্গে ‘গেইম’ ছবি দিয়ে ঢালিউডে অভিষেক হয়। অমৃতা খানের মুক্তিপ্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে ‘ময়না পাখির সংসার’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি