সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক : বগুড়া-৬ আসনে একটি ভোটকেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এই সময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে ও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি।
ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন বলেন, আজ সকাল ১০টার দিকে কেন্দ্রের বাইরের একটি বিল্ডিং থেকে দুর্বৃত্তরা দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরণ হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কারও ক্ষয়ক্ষতি হয়নি। ভোটের পরিবেশ শান্ত আছে।
বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ জানান, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশের টহল বাড়ানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি