সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম রাহাত। শনিবার রাত সাড়ে ১১ টায় দৈনিক প্রভাতবেলা অনলাইনকে বিষয়টি তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন, খুব শিগগিরই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে কুষ্টিয়া পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় ডিআইজি নাহিদুল ইসলাম রাহাত স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
আরো পড়ুন:ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি
শনিবার রাত সাড়ে ৭ টার দিকে পুলিশের উপস্থিতিতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্ত্বরে একটি মাইক্রোবাসে একদল দুর্বৃত্তের মহড়া ও ভাস্কর্যের সাথে বাঁশের বেষ্টনীতে কালো পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। এরপর দুর্বৃত্তরা এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মুহূর্তের মধ্যে ওই মাইক্রোবাসেই নির্বিঘ্নে পালিয়ে যায়।
উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি