বড়লেখায় কার-মোটরবাইক সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: 2:02 PM, December 23, 2023

বড়লেখায় কার-মোটরবাইক সংঘর্ষে যুবক নিহত
প্রতিনিধি, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় প্রাইভেট কারের সাথে মোটরসাইলের সংঘর্ষে নিজবাহাদুরপুর ইউনিয়ন তালামিযের সভাপতি হাফিজ কামরুল ইসলাম (২২) নিহত হয়েছেন। এতে অপর মোটরসাইকেল আরোহী মাহফুজ আহমদ (২২) গুরুতর আহত হয়েছেন।

 

তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের দাসেরবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

 

নিহত হাফেজ কামরুল ইসলাম উপজেলার পূর্ব-মাইজগ্রামের মনজ্জির আলীর ছেলে। আহত মাহফুজ আহমদ ডিমাই এলাকার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ কামরুল ইসলাম ও মাহফুজ আহমদ বড়লেখা থেকে মোটরসাইকেলে দাসেরবাজার যাচ্ছিলেন।

 

দাসেরবাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কামরুল ও মাহফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই কামরুলের মুত্যু ঘটে।

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সন্ধ্যা সাতটায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  সিলেটের দুই উপজেলায় ভোটযুদ্ধ শুরু

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ