সিলেট | |
প্রকাশিত: 12:45 PM, July 18, 2017
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন বলেন, ছাত্রলীগ তার প্রতিষ্ঠাকাল থেকেই অসহায় মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে। এখন দেশের সর্বত্র বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে ছাত্রলীগ। এসময় তিনি বন্যার্ত মানুষের পাশে আরো সক্রিয়ভাবে দাঁড়ানোর জন্য সিলেটের ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।
সোমবার (১৭ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মোগলাবাজারে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ছদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
অন্যান্যেi মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, মোগলাবাজার ইউপি আওয়ামী লীগের সভাপতি সানর মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহিন আলী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, ফাহিম আহমদ শাহ, সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহঅর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মীর মতিউর রহমান, মশফিকুর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল মিয়া, আব্দুল হাফিজ, জামিল আহমদ, আহসান হাবিব জাবেদ, অলিদুর রহমান, তোফায়েল ইসলাম রাব্বি, আসাদুল ইসলাম লাভলু, আমিনুল ইসলাম সেফু, ফয়েজ আহমদ, মুুজিবুর রহমান, এ.এফ.এম. শাকিল, নাইম ইসলাম, শাহিন আহমদ খোকন, কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি