বরিশালে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

বরিশালে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩

প্রভাতবেলা ডেস্ক:

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক মেরামতকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই ট্রাকের ২ চালক ও ১ হেল্পার নিহত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে।

এতে নিহতরা হচ্ছে- দুই ট্রাকের চালক মো. আক্তার হোসেন (৩০), পিতা আ: কাদের বয়াতি, বাড়ি মেহেন্দীগঞ্জ ও মো. রাসেল (২২), পিতা আ: আজিজ, বাড়ি উত্তর জাগুয়া, বরিশাল এবং হেল্পার সোহান, পিতা মো: সুমন, মঠবাড়িয়া। . গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যায়। সেটি মেরামতের জন্য ভোর রাতে চালক ও হেল্পার বিকল ট্রাকের নিচে প্রবেশ করে। আকস্মিক একটি কাভার্ড ভ্যান বিকল ট্রাকের উপর এসে পরে। এর ফলে দুই ট্রাকের চাপায় ২ চালক ও হেল্পার মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেছে। হাইয়ে থানার ওসি মনিরুল বলেন, ট্রাক দুটি বরিশাল যাচ্ছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ