বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল কাল

প্রকাশিত: 8:20 PM, November 15, 2023

বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল কাল

নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনি তফশিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ