বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: 9:53 PM, March 21, 2018

বাহুবলে সড়ক দুর্ঘটনায়  নিহত ২

 সংবাদদাতা,বাহুবল: সিলেটের হবিগঞ্জের বাহুবলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। ব্যস্ত সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার (২১ মার্চ) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও তার চাচাত ভাই বেলাল মিয়ার ছেলে নুর আলী (৪০)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ ও নুর আলী শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নেওয়ার জন্য অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। দৌলতপুর দয়াল ব্রিকসের কাছে আসা মাত্র অটোরিকশাটিকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস সামনে থেকে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। ফলে অটোরিকশাটি মুহূর্তে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ফরহাদ ও নুর আলী মৃত্যু ঘটে। উপস্থিত জনতা বাসটি আটক করার চেষ্টা চালায়। কিন্তু সম্ভব হয়নি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর জনতা মহাসড়ক অবরোধ রাখে। খবর পেয়ে হাইরোড পুলিশ সেখানে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

সর্বশেষ সংবাদ