সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীতে (বিজিবি) গত বছর নারী সৈনিকের যাত্রা শুরু হয়। প্রথমবার ৮৮ ব্যাচ থেকে ৯৭ জন নারী সদস্য বিজিবিতে যোগ দেন। পরের ব্যাচে যোগ দেন আরও ৯৫ জন। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও ৯৭ জন।
চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও স্কুল মাঠে আজ রবিবার সকালে ওই ৯৭ নারী সেনা প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।
বিজিবির ৯০তম ব্যাচে ১০০ জন নারী সৈনিক প্রশিক্ষণ শুরু করলেও ছয় মাসের প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৯৭ জন। এ ব্যাচে নারী-পুরুষ মিলিয়ে মোট ৪৩৩ জন সৈনিক প্রশিক্ষণ পর্বে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন নারী সৈনিক পাপিয়া আক্তার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি