বিদ্যুৎস্পর্শে বাবা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: 10:32 AM, December 28, 2023

বিদ্যুৎস্পর্শে বাবা-মেয়ের মৃত্যু
প্রভাতবেলা ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে বিদ্যুৎস্পর্শে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাড়ির পাশে পুকুরে মোটর দিয়ে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়। তারা হলেন– বাকপ্রতিবন্ধী শফিকুল ইসলাম ও তাঁর মেয়ে হৃদিমণি।

 

প্রতিবেশীরা জানান, বুধবার বিকেলে পুকুরে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন শফিকুল ইসলাম (৪০)। এ সময় তাঁর মেয়ে হৃদিমণি (৭) মোটরের বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হন শফিকুল। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হৃদিমণি ধারাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা বিনতে মজিদ জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

 

মাওহা ইউপি চেয়ারম্যান আল ফারুক বলেন, মেয়েকে বাঁচাতে গিয়ে বাকপ্রতিবন্ধী শফিকুল মারা গেছেন। বাবা-মেয়ের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ