সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫
প্রভাতবেলা প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ এটিএম তুরাব স্মরণে ‘তুরাব চত্ত্বর’ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে পৌরশহরের উত্তর বাজারে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর উদ্বোধন করেন। এসময় দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট এর ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি নাজমুল কবির পাভেল, বিয়ানীবাজার প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল আহমদ, শিক্ষাবিদ মাওলানা জমির হোসেনসহ শহীদ তুরাবের সহকর্মী সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
চত্ত্বরে নির্মিত এই ফলকে শহীদ তুরাবের পারিবারিক পরিচয়, আহত হওয়ার স্থান ও ইন্তেকালের তথ্য বর্ণনা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাস্টার আব্দুর রহীমের ছেলে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি