সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
প্রভাতবেলা ডেস্ক♦ বিরল উপজেলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে এবং মাঠে ঘাস কাটার সময় এক দিনমজুরের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ দুটি ঘটনায় পৃথকভাবে থানায় মামলা করেছে ভুক্তভোগীরা।
স্থানীয়দের বরাত পুলিশ জানায়, ওই উপজেলার প্রেমিক সাগর (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ওই শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে বিরল থানায় একটি মামলা করেছেন।
অপরদিকে, একই উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে এক দিনমজুরের স্ত্রী ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি একরামুল হক (৪০) ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গতকাল রাতে ভিকটিম গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত একরামুল হককে আসামি করে বিরল থানায় একটি মামলা করেন।
তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে বলে অভিযোগ করেন ভিকটিম ও তাঁর পরিবারের লোকজন।
এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, ‘দিনমজুরের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে থানায় একটি মামলা করা হয়েছে। তবে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি