বিশ্বনাথে আড়াই হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৭

আব্দুস সালাম, বিশ্বনাথ : টানা ৪দিনের বর্ষণ পাহাড়ি ঢলে সিলেটের বিশ্বনাথে ৩৩টি হাওর ও ৩টি বিলের প্রায় আড়াই হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। ফলে উপজেলার কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। খোঁজনিয়ে জানাগেছে, উপজেলার চালধনী হাওরে ৬০০ হেক্টর, নইলের হাওর ২০০ হেক্টর, জুল্লাইর হাওর ১৫০ হেক্টর, নোয়া বিল ১৫০ হেক্টর, বেলার হাওর ১৫০ হেক্টর, চাতলার হাওর ১০০ হেক্টর, নয়াবন্ধর হাওর ৪০ হেক্টর, বন্ধুয়ার হাওর ৫ হেক্টর, বাওয়নপুরে ৩০ হেক্টর, পুটিকাটা ১০ হেক্টর, চাঁন্দভরাং ১০ হেক্টর, ভোলাগঞ্জ ৩০ হেক্টর, বিলবন্ধ ৪০ হেক্টর, জামাইকাটা ৩০ হেক্টর, বাইয়া বিল ১৪ হেক্টর, কালাবন্দ হাওর ৭০ হেক্টর, করছাইর হাওর ৪০ হেক্টর, মান্দাবাজ হাওর ৭০ হেক্টর, সৎপুরের হাওর ৫০ হেক্টর, দেওকলসের হাওর ৭০ হেক্টর, হাকুড়পুরের হাওর ৪৫ হেক্টর, মান্দাই ২০ হেক্টর, কারিকোনা ৫০ হেক্টর, সিরাজপুর ১০ হেক্টর , রজকপুর ১৫ হেক্টর, টুকেরকান্দি ২০ হেক্টর, কানাইকুর বিল ১০ হেক্টর, বাসিকোলার বন্দ ৭ হেক্টর, জাঙ্গাইলগরি ২০ হেক্টর, পূর্ব জানাইয়া ২০ হেক্টর, উত্তর মসুলা ১০ হেক্টর, মিরেরচর ১২ হেক্টর, কান্দির হাওর ৫০ হেক্টর, তেরাচাপা বিল ৭৮ হেক্টর গোয়াহরি ২০, দুবাগবিল ২৫ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলীনুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোজকান্তি দেবনাথ বলেন, আড়াই হাজার হেক্টর ফসলি জমি পানিতে ডুবেগেছে। এভাবে বর্ষণ চলতে থাকলে আর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তারা জানান।

সর্বশেষ সংবাদ