সিলেট | |
প্রকাশিত: 5:03 PM, July 23, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে ৩০ হাজার পিস ইয়াবাসহ খালেদ মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত খালেদ বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
বুধবার দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা ও একটি হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান। তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখা দক্ষিণের এসআই ইমরুজ তারেক বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
এ বিষয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম জানান- গত ১৯ জুলাই তবারকের সহযোগী দুলু তার ভাই খালেদ মিয়ার কাছে এ ইয়াবার চালান হস্তান্তর করে, যা অন্যত্র চলে যাওয়ার কথা ছিল। তার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পুরো চালানসহ খালেদ মিয়াকে গ্রেপ্তার করে।
আসামী খালেদকে মাদক নিয়ন্ত্রণ মামলায় আজকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি