সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
লায়েছ আহমদ মিনু, ব্রাজিল থেকে♦ বিশ্বব্যাপী জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের বর্ষপূর্তি অনুষ্টান সম্পন্ন। অনলাইন ভিত্তিক প্রবাসী নির্ভর সমাজসেবামুলক আন্তর্জাতিক সংগঠন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের বর্ষপুর্তি অনুষ্ঠান গত বৃহস্পতিবার পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা, দোয়া মাহফিলও কেক কেটে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে থাকা সংগঠনের সদস্যবৃন্দ দিনটি উদযাপন করেন। বাংলাদেশে উদযাপনের পাশাপাশি লন্ডন, সাও পাওলো, উম্ম আল কোয়াইন, আল আবির, প্যারিস, রিয়াদ, মক্কা, দাম্মাম এবং নেপোলিতে দিনটি উদযাপিত হয়।
এসব অনুষ্ঠানে জকিগঞ্জ তথা সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সংগঠনের এমন কাজকর্মে সন্তুষ প্রকাশ করেন এবং অগ্রগতির জন্য দোয়া করেন। জকিগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে ও সমাজ উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্যে গঠিত এ সংগঠন ইতিমধ্যে জকিগঞ্জের অসহায় মানুষের ভরসার স্থল হিসেবে নিজেকে প্রতিষ্টিত করতে সক্ষম হয়েছে।
প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে প্রতিক্রিয়ায় সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, জকিগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের, পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাকিম আলী হায়দার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগণ সহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ । তারা সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং মানব সেবার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ওমান প্রবাসী সংগঠনের সভাপতি মাওনা কামরুল ইসলাম ও ব্রাজিল প্রবাসী সাধারণ সম্পাদক লায়েছ আহমদ মিনু সংগঠনের বিভিন্ন দেশে অবস্থানরত কার্য্যকরী কমিটি ও সকল সদস্য এবং জকিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনের প্রতিষ্টাতা আহবায়ক ও সহ সভাপতি এ সি আজাদ চৌধুরী ও সহ সভাপতি মন্ডলী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এ বর্ষপুর্তির মাধ্যমে জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন দ্বিতীয়বর্ষে পদার্পন করল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি