সিলেট | |
প্রকাশিত: 9:07 PM, November 1, 2023
গাইবান্ধা সদর থানা পুলিশ জানায়, গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা বেলাল হোসেন। তার শিশু কন্যা বাড়ির আঙিনায় খেলা করছিল। বাড়িতে সবাই কাজে ব্যস্ত থাকায় পাশের বাড়ির বখাটে স্বাধীন মিয়া বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষক তাকে ফেলে পালিয়ে যায়।
পরে অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে বাড়িতে না পেয়ে নির্জন স্থান থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেয়েটি তার অবস্থার কথা পিতামাতার কাছে জানায়। পরে পিতা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মঙ্গলবার রাতেই মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ধর্ষক স্বাধীন মিয়াকে গ্রেফতার করে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত ধর্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি