সিলেট | |
প্রকাশিত: 6:44 PM, January 17, 2021
প্রতিনিধি, বিয়ানীবাজার:
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর বলেছেন, আগামী এক বছরের মধ্যে পৌর এলাকা একটি আধুনিক-আদর্শ পৌরসভায় রুপ নেবে। পুরো পৌর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে পৌর এলাকার ফুটপাত অপসারণ করা হয়েছে। মানুষ এখন স্বাচ্ছন্দ্যে পৌর এলাকায় অবস্থান করতে পারছে। তিনি বলেন, অচিরেই লাসাইতলায় স্থাপিত পরিবহণ স্ট্যান্ডে সকল যানবাহন নিয়ে যাওয়া হবে। তিনি এজন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
মেয়র মো. আব্দুস শুকুর বলেন, সরকার মুজিব বর্ষ উপলক্ষে ঘরবাড়ি নির্মান কাজ এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চলমান এ প্রকল্পে বিয়ানীবাজারের প্রশাসন- জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে পৌরসভায় মেয়রের কার্যালয়ে অনুষ্টিত চা-চক্রে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
উপস্থিত সাংবাদিকরাও পৌরসভার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে চলমান প্রকল্প দ্রুত এগিয়ে নিতে মেয়রের প্রতি আহবান জানান। পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি