সিলেট | |
প্রকাশিত: 11:44 AM, April 27, 2024
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
হামাস ও ফাতাহর মধ্যে এই রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। মূলত ফাতাহর একপ্রকার বিরোধিতা থেকেই হামাসের জন্ম। হামাস শুরুর দিকে ইসরাইল রাষ্ট্রের অস্তিত্ব মেনে না নিলেও ইদানিং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে ইঙ্গিত দিচ্ছে। চীনের তরফ থেকে ফিলিস্তিনের দুই বিবদমান পক্ষের মধ্যে ঐক্যের এই আলোচনা একটি বিরল পদক্ষেপ।
২০০৭ সালে এক সংক্ষিপ্ত যুদ্ধে হামাস গাজা থেকে ফাতাহকে বিতাড়িত করে। এর পর থেকেই দল দুটি রাজনৈতিক বিরোধ সারতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন এ দুই গোষ্ঠীর মধ্যে ঐক্যের পদক্ষেপের বিষয়ে সতর্ক। কারণ যুক্তরাষ্ট্র ফাতাহ তথা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমর্থন করলেও হামাসকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করেছে।
ফাতাহর এক নেতা রয়টার্সকে জানিয়েছেন, জ্যেষ্ঠ নেতা আজাম আল-আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীনে রওনা হয়েছে। হামাসের এক নেতা বলেছেন, হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুকের নেতৃত্বে প্রতিনিধিদল আলোচনায় যোগ দেবে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম হামাসের কোনো প্রতিনিধি চীনে গেল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনা কূটনীতিক ওয়াং কেজিয়ান গত মাসে কাতারে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বেইজিংয়ের এই কূটনীতিকের উদ্দেশ্য দুই ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে পুনর্মিলনের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি